শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ছাগলের চামড়ার মূল্য কমে করণীয় কী, জানাল দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: বিগত কয়েবছর ধরে কুরবানি পশুর লবণছাড়া কাঁচা চামড়ার বাজার নিম্নমুখী। এটা শুধু বাংলাদেশের চিত্র এমনটি নয়। আমাদের পাশ্বর্বর্তী দেশ ভারত ও পাকিস্তানেও চামড়ার বাজারে ধ্বস নেমেছে।  দাম কম হলেও গরুর চামড়ার তবু কিছুটা গতি হয়েছে। কিন্তু যারা ছাগলের চামড়া কেনা দূরের কথা, আড়তদাররা ছুঁয়েও দেখে না।

এদিকে, যারা ছাগল কুরবানি করছে, তারা চামড়া নিয়ে বিপদেই পড়ছে। সম্প্রতি এ নিয়ে ভারতের ঐতিহ্যবাহী দীনি মারকাজ দারুল উলুম দেওবন্দের কাছে জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি।

তার প্রশ্ন ছিল- ‘বর্তমানে মুম্বাই শহরে ছাগলের চামড়ার মূল্য খুবই কম। এর আগে ৩৫০ রুপি করে বিক্রি করলেও দাম কমে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। ছাগল কুরবানি করে চামড়া দাফন করে অথবা পুড়িয়ে দিয়ে কোন দাতব্য প্রতিষ্ঠানে ২০০ টাকা দান করতে অনেকে  পরামর্শ দিয়েছেন। এতে করে চামড়া ব্যবসায়ীরাও একটা শিক্ষা পাবে এবং দাতব্য প্রতিষ্ঠানটিও ন্যায্য মূল পাবে। দয়া করে আমাকে সঠিক পদ্ধতিটি জানাবেন।’

এই প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে জানানো হয়, ‘ছাগলের চামড়ার মূল্য কম হওয়াতে ব্যবসায়ীকে দায়ী করা ঠিক না। এটা উপর মহল থেকে নির্ধারণ করা হয়। সুতরাং, কুরবানির পর ছাগলের চামড়া মাটিতে পুঁতে ফেলা বা জ্বালিয়ে দেয়া বৈধ নয়। ’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ