রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

কাশ্মিরে বিক্ষোভে পুলিশের গুলিতে আহত ৬, নদীতে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভের সময়ে গুলিতে আহত হয়েছেন আরও ছয় ব্যক্তি।

শ্রীনগরের পুরনো শহরে এ ঘটনা ঘটেছে বলে বুধবার এক পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির খবর এমন তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের তাড়া খেয়ে এক তরুণ ঝিলুম নদীতে ঝাঁপ দিলে সে মারা যায়।

এদিকে বিক্ষোভের সময়ে গুলিতে আহত হলে ছয় ব্যক্তিকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে জানানো হয়।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করেছে বিজেপি সরকার।

জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

এ বিল পাশের পর পুরো কাশ্মিরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কারফিউ উপেক্ষা করে শ্রীনগরে থেমে থেমে বিক্ষোভ চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ