রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ঈদে গরু কুরবানি দিতে নিষেধ করলেন মন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

ভারতের টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণের অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ নিষেধ করেন।

গরু কুরবানি না দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, গরু কুরবানি দিলে হিন্দু ভাবাবেগে আঘাত করা হবে। কারণ তারা গরুকে দেবতা হিসেবে পূজা করে থাকে।

মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে গরু কুরবানি করা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, ঈদুল আযহায় মুসলমানরা গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দিতে পারে।

ঈদে গরু কুরবানি দিলে তেলেঙ্গানায় অশান্তি ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমি চাই না রাজ্যে কুরবানি নিয়ে কোনো অশান্তি হোক। যদি হয়, তাহলে পুলিশ তা কড়া হাতে দমন করবে।

এ সময় তিনি সম্প্রীতির উদারহণ হিসেবে ঐতিহাসিক চার মিনারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে চার মিনারের চারটি পিলার দাঁড়িয়ে আছে। আমাদেরকে এইভাবে সমাজে সহাবস্থান করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ