মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সৌদিতে একমাসে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়ে গেছে সৌদি আরবে। গড়ে প্রতি ঘণ্টায় ছয়টি করে দিনে প্রায় ১৪৪টি ডিভোর্স হচ্ছে সৌদি আরবে। ২৪ জুলাই দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একমাসে সৌদিতে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স হয়েছে। যেখানে গতমাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। সুতরাং বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩ অনুপাত ১।

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। আর মদিনায় ১ হাজার ২১টি বিয়ের বিপরীতে ৩২২টি ডিভোর্স, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি ডিভোর্স, তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

আইনজীবী নওয়াফ আল-নাবাতি এ প্রসঙ্গে বলেন, ইলেকট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে।

তিনি আরও বলেন, দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হয়ে যাওয়ার ফলেই ডিভোর্সের দিকে ঝুঁকছে।

সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে, বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ