সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘বন্যার্তদের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যার্তদের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

জিএম কাদের বলেন, সরকারের দেয়া ত্রাণসামগ্রী বানভাসিদের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। সরকার যা দিচ্ছে তা মানুষের কাছে আসছে না। প্রত্যেক বানভাসির কাছে ত্রাণ ঠিকমতো পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। না হলে এসব সংসদে উত্থাপন করা হবে।

ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ