সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৬ পুলিশসহ ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুই হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

গতকাল রোববার সকালে চারটি মোটরসাইকেলে কোটলা সাইদান চেকপোস্টে পুলিশের ওপর গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে ২ পুলিশ নিহত হন। পরে হামলায় আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আত্মঘাতী বোমা হামলা চালায় এক নারী।

হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। ২৩ জুন সন্ত্রাসবিরোধী অভিযানে এক সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এ হামলা বলে বিবৃতিতে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র মুহাম্মাদ খোরাসানি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ