সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

কর্ণফুলীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পতেঙ্গার লালদিয়ায় কর্ণফুলীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৫ একর জায়গা উদ্ধার করে আমদানি-রফতানি পণ্য হ্যান্ডলিংয়ের জন্য টার্মিনাল বানাবে বন্দর। নোটিশ পেয়ে অনেকে স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেন।

আজ সোমবার বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনি জানান, শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চলছে। ৬০ জন পুলিশ, ৩০ জন আনসার ও ৬০ জন শ্রমিক ও পর্যাপ্ত লংবুম ও বুলডোজার রয়েছে।

উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আলমগীর হাসান জানান, ১২-১৩ নম্বর ঘাটের মাঝখানে ১৩০ পরিবার উচ্ছেদ করা হবে। যাদের সামর্থ্য আছে তারা ঘরবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে।

উচ্ছেদের শিকার মাইনুর বেগম (২৭) জানান, ২২ বছর ধরে আছি। ঘর বানাতে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। ৩ বছর আগে ঘর বানিয়েছি। স্বামীর চাকরিও চলে গেছে। পথের ভিখারি হয়ে গেছি। এক পুলিশের কাছ থেকে ১ গণ্ডা ২ কড়া ১ লাখ ৬৫ হাজার টাকায় জমিটি কিনেছিলাম।

নাসিমা আকতার (২৮) জানান, স্বামী তৈরি পোশাক কারখানায় কাজ করে। ঘর বানাতে সব সম্পদ গেছে। সাড়ে ১৩ লাখ টাকা খরচ হয়েছে। এখন সব শেষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ