বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ইরানে ১৭ মার্কিন গুপ্তচর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে সন্দেহজনকভাবে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুলাই) দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানায়, মার্কিন বেসরকারি গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এর মাধ্যমে সিআইএ-এর গুপ্তচরবৃত্তির বলয় ভেঙে দেওয়া হয়েছে।

আটক ওই গুপ্তচরদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

২০১৮ সালে এসব গুপ্তচরদের আটক করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বিষয়টি এতোদিন গোপন রাখলেও, চলমান সংকটময় মুহূর্তে এসে তা প্রকাশ করেছে ইরান কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ