সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

ইরানকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, নৌ চলাচলের স্বাধীনতার ওপর যে কোনও হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানকে অবশ্যই এটা বুঝতে হবে যে বিভিন্ন জাহাজ আটকে দেওয়া, গতিপথ রোধ করার মতো কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, যা সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে ঘটেছে। এ ধরনের আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের তেল ট্যাংকার আটকের ঘটনায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইরানের এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

ওই টুইটে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের।

উল্লেখ্য, গত শুক্রবার হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ট্যাংকারটি আটক করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ