সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

আবারো ‘জয় শ্রীরাম’ না বলায় হামলা, বাঁচাতে এগিয়ে এলেন হিন্দুরাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আবারো ‘জয় শ্রীরাম’ না বলায় নির্যাতনের শিকার হয়েছে ভারতে। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ। শুক্রবার ইমরান ইসমাইল প্যাটেল নামে এক হোটেলকর্মীকে বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলায় অজ্ঞাত পরিচয় কয়েকজন। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ঔরাঙ্গাবাদের বেগমপুরা এলাকায়।

জানা যায়, শুক্রবার সকালে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। সেসময় বেগমপুরা এলাকার হাডকো কর্নারে তাঁর রাস্তা আটকায় ১০ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। এরপর তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়।

ইসমাইল ওই দুষ্কৃতিদের দাবি মানতে না চাইলে, ওখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় ‌‘জয় শ্রীরাম’। এ সময় ইসমাইলকে মার খেতে দেখে এগিয়ে আসে গনেশ নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা। তারাই ওই হোটেলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

পুলিশের ইন্সপেক্টর মধুকর সাভান্ত জানিয়েছেন, এ ঘটনার অভিযোগ আমরা পেয়েছি, ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ