সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে নারীসহ ৩ জনকে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার আমড়াতলীতে ছেলেধরা সন্দেহে নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ধুতিয়া দিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহতরা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। আহত নারীর বয়স আনুমানিক ৫০ এবং দুই পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর হবে বলে জানা যায়।

আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, রোববার সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন।

পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে মহিলাসহ ওই তিন বয়স্ক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে এবং গণপিটুনি দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার বাকচী জানান, ধুতিয়া দিঘীর পাড় ছেলেধরা সন্দেহে নারীসহ তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ