সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

৫৫ হাজার রিয়েলসহ হজ কাফেলার কর্মকর্তার ব্যাগ চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদের বারান্দা থেকে দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার এক কর্মকর্তার রিয়েলভর্তি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার দাবি, তার ব্যাগে ৫৫ হাজার রিয়েল ছিল।

গতকাল শুক্রবার বিকেলে ৪টার পর বিমানবন্দর মসজিদের বারান্দা থেকে ৪ জন লোক ব্যাগটি নিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, একটি হজ কাফেলার কর্মকর্তা মুহা. নুরুল ইসলাম অভিযোগ করেছেন তার ব্যাগ চুরি হয়েছে এবং তাতে ৫৫ হাজার রিয়েল (বাংলাদেশি ১২ লাখ টাকা) ছিল।

মসজিদের সিসিটিভির ‍ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে হজপোশাক পরিহিত চারজন নুরুল আবসারের পাশ থেকে ব্যাগটি নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যান। এ সময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়।

শহীদুল ইসলাম বলেন, ওই হজ কাফেলার অধীনে কর্মকর্তাসহ ১৫৮ জন রাত আটটার হজ ফ্লাইটে সৌদি আরব গেছেন। তবে রিয়েলসহ ব্যাগ চুরির ঘটনাকে ঘিরে যাতে কাফেলার হাজিদের হয়রানি না করেন সে জন্য লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১২ জুলাই বিমানবন্দরের মসজিদের ভেতর নামাজ আদায়ের পর হেরেম পরিধানের সময় এক হজযাত্রীর ৫ হাজার রিয়েল চুরি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ