সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে চার মাদরাসায় শতভাগ পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচ.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ এ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চারটি মাদরাসায় শতভাগ পাশ করেছে।

ইমামগঞ্জ ফাজিল মাদরাসা, ছাইতানতলা আলিম মাদরাসা, চন্ডিপুর এজিএম আলিম মাদরাসা ও রামজীবন আলিম মাদরাসা। এর পরেই ৯৬% পাশ করেছে ভুরারঘাট এম.ইউ ফাজিল মাদরাসা।

৫০% পাশ করে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বোয়ালী দারুল উলূম মাদরাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ ১৫টি কারিগরি কলেজ ৮টি ও মাদ্রাসা ৯টিসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এর মধ্যে মাদরাসা শাখায় পাশের হার ৯৪%, কারিগরি শাখায় ৮৫% ও সাধারণ কলেজ শাখায় ৬৬%। কারিগরি কলেজগুলোর মধ্যে ৯২% পাশ করে সর্বোচ্চ ফলাফল করেছে আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি কলেজ।

৫০% পাশ করে সর্বনিম্ন রয়েছে ধর্মপুর এসআইডি কারিগরি কলেজ। সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৭% পাশের হার ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজে। ৪২% পাশ করে সর্বনিম্ন অবস্থানে রয়েছে শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ ও ঘগোয়া স্কুল এন্ড কলেজ।

সীচা শুভজান জুলেখা আলিম মাদরাসা ও বজরা কঞ্চিবাড়ী এইউ কারিগরি কলেজ থেকে কেউ পরীক্ষায় অংশ নেয়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূঃ মাহমুদ হোসেন মন্ডল জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান দুটোর কার্যক্রম ঢিলে-ঢালা। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ