মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

সার্ভার জটিলতায় ভিসা পেতে ভোগান্তিতে হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্ভার জটিলতা ও সৌদি আরবে এজেন্সিগুলো বাড়ি ভাড়া না করায় হজ যাত্রীদের ভিসা পেতে দেরি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভিসার জন্য অনেককে ২ থেকে ৩ দিন পর্যন্ত হজ ক্যাম্পে অপেক্ষা করতে হচ্ছে বলে জানা যায়।

ভিসা না হওয়ায় নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না অনেকে। নতুন টিকিট কাটায় অনেককে ঢাকার বদলে চট্টগ্রাম বিমানবন্দর থেকে রওনা হতে হচ্ছে। এদিকে, ভিসা সমস্যার কারণে রাজধানীর আশকোনা হজক্যাম্পে যাত্রীদের ভিড় বেড়েছে।

হজ অফিস জানিয়েছে, ভিসা সংকট কাটাতে চেষ্টা চলছে। এরই মধ্যে এজেন্সিগুলোকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। ফ্লাইটের ৭ দিন আগে যাত্রীর ভিসা না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

-এটি