সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

৯ মাসের মধ্যে বাবরি মসজিদ মামলা নিষ্পত্তির আদেশ ভারতীয় আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৯ মাসের মধ্যে ভারতের সিবিআই আদালতের বিচারপতি সিরেন্দ্র কুমার যাদবকে বাবরি মসজিদ বিষয়ে মামলার রায় দিতে হবে বলে সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্যা পোস্ট এ খবর দিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট বলছে, বিচারপতির মেয়াদকাল এ বছরের সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। সেপ্টেম্বরে ওি বিচারপতির অবসরগ্রহণের কথা ছিল। সুপ্রিম কোর্ট একই সঙ্গে বলেছে এই মামলায় বয়ান লিপিবদ্ধ করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করতে হবে।

এ বছরের মে মাসে বিশেষ বিচারপতি যাদব মেয়াদকাল শেষ হওয়ার পর আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতকে তিনি জানিয়েছিলেন তার অবসর ৩০ সেপ্টেম্বর।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুসারে বিশেষ বিচারপতি প্রতিদিন এই মামলার শুনানি চালাচ্ছেন।

প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানি, মুরলী মনোহর জোশী এবং উমা ভারতী এই মামলায় অভিযুক্ত। অভিযুক্তদের তালিকায় রয়েছে বিনয় কাটিয়ার, সাধ্বী ঋতম্ভরা, বিষ্ণুহরি ডালমিয়ার নামও।

রাজস্থানের রাজ্যপাল, উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও এ মামলায় অভিযুক্ত কিন্তু তিনি রাজ্যপাল পদে থাকাকালীন সাংবিধানিক রক্ষাকবচ উপভোদ করবেন। তবে আদবানি, মুরলীমনোহর জোশী ও উমা ভারতী এখন জামিনে মুক্ত।

সূত্র: দ্যা ফাস্ট পোস্ট, ইন্ডিয়া টুডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ