রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

হজে যেতে সাবেক এমপি রানাকে আদালতের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হজে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারু হত্যা মামলার প্রধান আসামি রানা এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির হয়ে হজে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন।

দীর্ঘ ৩৪ মাস কারাগারে থাকার পর আমানুর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর মুক্ত অবস্থায় এ প্রথম তিনি ফারুক হত্যা মামলায বৃহস্পতিবার আদালতে হাজির হলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী (পিপি) মহসিন সিকদার জানান, টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক আহমেদ হত্যা মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক মোজাম্মেল হোসেন সাক্ষ্য প্রদান করেন। এর পর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে এই মামলার ১৮ জনের সাক্ষী প্রদান সম্পন্ন হলো।

চিকিৎসকের সাক্ষ্য প্রদানের পর রানা আইনজীবীর মাধ্যমে হজব্রত পালনের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করেন। পরে আদালতের বিচারক রাশেদ কবির রানার হজে যাওয়ার আবেদন মঞ্জুর করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ