সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিয়ের আগে মেয়ে ফোন ব্যবহার করলেই বাবাকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিয়ের আগে তরুণীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। করলে ‘অভিযুক্ত’ মেয়ের বাবাকে লাখ টাকা জরিমানা করা হবে। ভারতের গুজরাটের এক গ্রামে এমন নিয়ম করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, থাকোর সম্প্রদায়ের স্থানীয় নেতারা এই নিয়মের প্রধান প্রবক্তা। গুজরাটের বানাসকান্থার দান্তিওয়াড়া এলাকায় সম্প্রতি নতুন এ নিয়ম জারি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জালোল নামের ওই গ্রামে এখন থেকে কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ টাকা জরিমানা করা হবে। মোবাইলের মাধ্যমে প্রেম ঠেকাতে এই নিয়ম করা হয়েছে।

এছাড়া আরো কিছু নিয়ম জারি হয়েছে ওই এলাকায়। যেমন, কোনও মেয়ে পরিবারের অমতে কাউকে বিয়ে করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি করা যাবে না, বাজি পোড়ানো যাবে না। অবাক করা ব্যাপার হলো, জালোল গ্রামের ২৫০০ অধিবাসী এ নিয়মকে তাদের ‘সংবিধান’ হিসেবে মেনে নিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ