সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফিলিপাইনে ডেঙ্গুতে ৪৫০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে গত আট মাসে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ অবস্থায় দেশটি ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো- মিমারোপ, পশ্চিম ভিসায়াস, কেন্দ্রীয় ভিসায়াস ও উত্তর মিন্দানাও।

এ অঞ্চলগুলোতে বিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে। স্বাস্থ্য কর্মকর্তারা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তবে তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ডেঙ্গু এখনও জাতীয় মহামারী হয়নি। সমস্যাটি এখনও ‘স্থানীয়’ মহামারী পর্যায়ে আছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্বাস্থ্য সচিব ফ্রান্সিসো ডুকে এক বিবৃতিতে বলেন, ফিলিপাইনের ক্ষেত্রে ডেঙ্গু প্রতি তিন থেকে চার বছর পর পর বেড়ে যায়। এর আগে ২০১৬ সালে দেশব্যাপী এ রোগের তীব্র প্রাদুর্ভাবের কারণে এবার রোগটি ছড়িয়ে পড়ার ব্যাপারে আগে থেকে ধারণা করেছিলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ