শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সালিম ৫০ বছর ধরে ‘আল্লাহ’ লেখা কাগজ সংগ্রহ করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মুহাম্মদ সালিম আল ইয়াসরা। জর্ডানের একটি শহরে বসবাস তার। দীর্ঘ ৫০ বছর ধরে মহান আল্লাহর নাম আল্লাহু লেখা যে কোনো কাগজই সংরক্ষণ করছেন তিনি।

শুধু তাই নয়, তিনি পুরো জীবনে কুরআনের খেদমতও করে আসছেন। নিজেকে এ কাজেই নিয়োজিত রেখেছেন ‘আবু জাকারিয়া’ নামে পরিচিত এ বৃদ্ধ সালিম দীর্ঘ ৫০ বছর।

আবু জাকারিয়া পবিত্র কুরআনুল কারিমের পুরনো কিংবা ছেড়া কপিগুলো সংগ্রহ করে তা পুনঃবাঁধাই করে আবার মানুষের পড়ার উপযোগী করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে তা বিতরণ করছেন।

২০১৮ সালে তিনি জর্ডানের বিভিন্ন শহরপল্লী থেকে কুরআনুল কারিমের পুরনো ৫০০ পাণ্ডুলিপি সংগ্রহ করেন। সেগুলো ঠিক করে তিনি আফ্রিকার দেশ উগান্ডায় প্রেরণ করে তা বিতরণ করিয়েছেন বলেও জানা যায়।

৫০ বছর আগে (সত্তরের দশকে) মুহাম্মদ সালিম আল-ইয়াসরা প্রতিজ্ঞা করেছেন, ‘আল্লাহ’ লেখা যে কোনো কাগজ সংরক্ষণ করে শরিয়ত মোতাবেক তা সংরক্ষণ ও হেফাজতের ব্যবস্থা করবেন। সেই থেকে এ কাজে তার পথচলা।

তার কাছে বর্তমানে রয়েছে পবিত্র কুরআনুল কারিমের পুরনো ২ হাজার পাণ্ডুলিপি। যেগুলো তিনি সংগ্রহ করে নতুন করে বাঁধাই করেছেন। আর তা আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ