শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাদরাসাছাত্রী দীপ্তি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের আলোচিত মাদরাসাছাত্রী দীপ্তি আক্তার (১৫) হত্যার বিচার দাবিতে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চরনাচনার বলাইরচর শামসুন্নাহার বালিকা দাখিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।

মানববন্ধনে দীপ্তির সহপাঠী ও মাদরাসার শিক্ষকরা বলেন, ‘যে বা যারা নৃশংস ভাবে দীপ্তিকে হত্যা করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। দীপ্তিকে শারিরীকভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করেছে তা খুবই অমানবিক।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কেল আলী মোল্লা, মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান, শিক্ষক কর্মচারী ও মাদরাসার ২ শতাধিক ছাত্রী।

উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর শনিবার সন্ধ্যার সময় মাদারীপুর শহরের পাকদী এলাকা থেকে এক কিশোরীর  বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে দীপ্তি আক্তার (১৫)। সে ওই মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ