শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

'জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামি আন্দোলনে যোগ দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল, খেলাফত মজলিসের নায়েবে আমির হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ছাত্ররা তাদের সর্বপ্রথম কাজ পড়ালেখায় গুরুত্ব দিতে হবে। তার পাশাপাশি সমাজ সংস্কারের জন্য ইসলামি আন্দোলনে যোগ দিতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ভার্থখলা জামেয়ার উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শাখা সভাপতি মোস্তফা আহমদ সোহানের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা রওনক আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা আজমতুল্লাহ কাসেমী, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, সহ সভাপতি নাজিমুদ্দীন, জামেয়ার নাজিম মুফতি আব্দুস শহীদ।

বক্তব্য রাখেন ছাত্র মজলিস জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার ক্লাস সভাপতি আব্দুস সামাদ আল আজাদ, প্রচার সম্পাদক শুয়াইব, ছাত্রনেতা উসমান আহমদ, কামরুজ্জামান, সাব্বির, ইয়াকুব মিয়া প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ