মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ইংল্যান্ড থেকেই হজে যাচ্ছেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড থেকেই হজে যাচ্ছেন বলে জানা গেছে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচক বলেন, ‘টানা ম্যাচ খেলার কারণে সাকিব খুবই ক্লান্ত হয়ে পড়েছে। তাই সে কিছুদিনের জন্য বিশ্রাম চেয়েছে। আমি যতটুকু জানি, সে হজ পালন করতে যাবে।’

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষেই দলের অধিকাংশ খেলোয়াড় দেশে ফিরলেও পরিবারসহ ইংল্যান্ডে থেকে যান সাকিব। সেখান থেকেই তিনি হজে যাবেন বলেই জানা গেছে।

-এটি