বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে আল্লামা শায়খে বাঘা (রহ:)এর নাতি, সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঘা গোলাপনগর আরাবিয়া দারুল হাদীস মাদরাসা ও হযরত শাহ সুন্দর (রহ:) মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ মাহবুব আহমদ (রহ:) এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির যুবায়ের আহমদ আনছারী।

যুবায়ের আহমদ আনছারী বলেছেন,আলেম উলামাদের ইন্তেকালের মাধ্যমে কিয়ামতের পূর্বে মহান আল্লাহ পাক কুরআন ও হাদিস এর সমস্ত আসমানী ইলম উঠিয়ে নিবেন। আলেম উলামার অনুপস্থিতিতে সমাজে জাহেল মূর্খরা ফতাওয়া দিবে। যার বিনিময়ে সে নিজেও পথভ্রষ্ট হবে সাথে সাথে সমাজের মানুষদেরও পথভ্রষ্ট করবে।
আলেম উলামাদের ইন্তেকাল আমাদের সকলের জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেছেন,মাওলানা মাহবুব আহমদ নিরহঙ্কার বিনয়ী একজন আলেমে দ্বীন ছিলেন। মাদ্রাসা ও মসজিদের খিদমত এর মাধ্যমে দীনের বহু খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন এসব কিছু কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন এশাআতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদরাসার শায়খুল হাদীস ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সালমান লেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী হাসান নুরী চৌধুরী, সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, লাইম হাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, কমিউনিটি নেতা ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম।

উপস্থিত ছিলেন মাইল্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন, হাইন্ড গ্রোভ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, শোরডিচ মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, মাওলানা লুৎফর রহমান,আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, লন্ডন মহানগরী শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজ লিয়াকত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সিরাজ, টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন, হাফিজ আখলাক হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ