বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

২ দিনের সফরে ঢাকা আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ দুই দিনের সরকারি সফরে আগামী রোববার (৭ জুলাই) ঢাকা আসছেন।

ঢাকা সফরে রোহিঙ্গা, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরে দুই মন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জনশক্তি সর্বাধিক গুরুত্ব পাবে।

সফরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সরেজমিন ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করবেন।

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব রাষ্ট্রগুলোর জোট আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় ঢাকা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহকে ঢাকার পক্ষ থেকে এই বার্তা দেয়া হবে।

রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি আসিয়ানের ফাঁস হওয়া প্রতিবেদন নিয়েও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ’র ঢাকা সফরে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জনশক্তি বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। মালয়েশিয়াতে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ স্থগিত রয়েছে। ঢাকা চাচ্ছে স্থগিত হওয়া শ্রমবাজার দ্রুত চালু করতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ