রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতে মুসলমানদের উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে: আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, বৃটিশ পরাধীনতার নাগপাশ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার লড়াইয়ে মুসলমানরাই সর্বোচ্চ আত্মত্যাগ ও প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

যে মুসলমানদের রক্তের সিঁড়ি বেয়ে ভারত স্বাধীন হয়েছে, আজ ভারতে সেই মুসলমানদেরকেই নিপীড়নের শিকার এবং উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এর চেয়ে বড় গাদ্দারি, নিমকহারামি ও জুলুম আর কিছু হতে পারে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতে মুসলমানদের ইবাদত-বন্দেগী ও ধর্ম পালনে বাধাদান, নাগরিক পঞ্জির নামে মুসলিম উচ্ছেদের ষড়যন্ত্র এবং হিন্দুত্ববাদি স্লোগান ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করাসহ বহুমুখী সাম্প্রদায়িক হামলা ও নিপীড়নের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

আল্লামা কাসেমী বলেন, ভারতের হিন্দুত্ববাদি বিজেপি ও গোরক্ষকরা অত্যন্ত জঘন্য কায়দায় মুসলমানদের ওপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলাসহ তাদের মানবাধিকার ও নাগরিক অধিকার হরণ করছে প্রতিনিয়ত। প্রকাশ্য রাজপথে উল্লাস নৃত্য করে মুসলমানদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে।

এমনকি তাদের নাগরিকত্ব হরণের মতো ধৃষ্টতামূলক ষড়যন্ত্রে ভারত সরকার জড়িয়ে পড়েছে। আমরা এসব মানবতাবিরোধী নিষ্ঠুর আচরণের নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এসব বন্ধের দাবি জানাই।

জমিয়ত মহাসচিব আরও বলেন, আমরা বাংলাদেশের মুসলমানরা ভারতের নির্যাতিত মুসলমানদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ভারতের মুসলিম নিপীড়ন ও মানবাধিকার হরণ বন্ধে আমরা বাংলাদেশ সরকারের জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানাই। পাশাপাশি জাতিসংঘ, ওআইসি’সহ বিশ্বসম্প্রদায়ের প্রতিও দায়িত্বশীল পদক্ষেপ নিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ