বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দাফনের সময় লাশের সঙ্গে আহাদনামা দেবার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম: বিভিন্ন এলাকায় দেখা যায় জানাযার দাফনের সময় আহাদ নামা নামের একটি কাগজ লাশের সাথে দেয়া হয়। আহাদ নামা হচ্ছে কালিমা লেখা কাগজ ও একত্ববাদের সাক্ষী।

এ বিষয়ে শরিয়ত কী বলে? কবরে লাশের সাথে আহাদনামা রাখার শরয়ি কোন ভিত্তি নেই। যদি কোন বুযুর্গানে দীন থেকে তা প্রমাণিত হয়ে থাকে, তবু তা উক্ত বুযুর্গের ব্যক্তিগত আমল হিসেবে সাব্যস্ত হবে। এর সাথে শরিয়তের কোন সম্পর্ক নেই।

এভাবে লাশের সাথে আহাদনামা দেয়া জায়েজ নয় বরং বিদআত। তাই এ থেকে বিরত থাকা জরুরী। রদ্দুল মুহতার-৩/১৫৭।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ