রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইরানের তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারত। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও ভারত ইরান থেকে তেল আমদানি করবে। বুধবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন এ কথা জানিয়েছেন।

ইরান থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে তেহরানের কাছ থেকে নয়াদিল্লির তেল আমদানি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বুধবার লোকসভার অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ভারত কি ইরানের তেল আমদানি বন্ধ করবে বা চালিয়ে যাবে না। জবাবে মন্ত্রী বলেন, না।

সম্পূরক প্রশ্নে কংগ্রেস নেতা আন্তো অ্যান্থনি জানতে চান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনও চাপ রয়েছে কিনা। জবাবে মুরালিধরন বলেন, ইরানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিজেদের স্বার্থেই এবং তৃতীয় কোনও দেশ দ্বারা এটা প্রভাবিত না।

আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার অস্ত্রচুক্তি এবং ইরানের থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশেষ বার্তা নিয়ে গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ