সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

সময় কমে এলো জেএসসি–এসএসসি পরীক্ষার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত সময়সূচিতে পরীক্ষার মাঝে বিরতি কমিয়ে আনা হয়েছে। এর ফলে পরীক্ষা অনুষ্ঠিত হতে আগের চেয়ে সময় কম লাগবে।

নতুন সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের জেএসসি পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ পূর্বের সূচিতে ১৫ দিন ব্যাপী পরীক্ষা এখন ১০ দিনে অনুষ্ঠিত হবে।

নতুন সময়সূচি অনুযায়ী ২০২০ সালের এসএসসির লিখিত পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হবে। আর সংগীতসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

সময়সূচি নিয়ে এমন পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে প্রস্তাবিত সময়সূচি প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজ বুধবার সেটি অনুমোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ