সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

শ্রীপুরে স্পিনিং মিলে আগুন: ডিএনএ নমুনা রেখে লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অটোস্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে রাসেল ও আনোয়ারের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সুজন সরদার, আবু রায়হান, শাহজালাল, সেলিম কবিরের মরদেহ পুড়ে যাওয়ায় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনরা বিভিন্নভাবে মরদেহ চিহ্নিত করেছেন।

সন্দেহ থাকায় নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএর নমুনা রেখে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অটোস্পিনিং মিলস কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নিরাপত্তারক্ষীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ