রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতর থেকে খাদেমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদ থেকে আবু হানিফ (৪৫) নামে এক খাদেমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মসজিদের ইমাম জানান, খাদেমদের কক্ষ থেকে গন্ধ বের হলে লালবাগ থানা পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ খাদেমসহ ৪জনকে আটক করা হয়েছে। নিহত আবু হানিফ, দুই মাস আগে মসজিদে খাদেম হিসেবে যোগ দেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসজিদের খাদেমসহ চারজন একসঙ্গে থাকতেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, রাতে বস্তা উদ্ধারের সংবাদ পেয়ে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে হানিফ নামে মসজিদের খাদেমের মরদেহ উদ্ধার করা হয়। তার পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ