সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

রেলের নতুন মহাপরিচালক শামসুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামসুজ্জামান।

আগামীকাল বৃহস্পতিবার (০৪ জুলাই) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

আজ বুধবার (০৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব ওয়াহেদুর রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. শামসুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক (আরএস) বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকাকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের শূন্য পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে কার্যকর হবে।’

উল্লেখ, এর আগে রেলের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কাজী রফিকুল আলম। বুধবার (০৩ জুলাই) তার শেষ কর্মদিবস ছিলো। বৃহস্পতিবার থেকে তিনি অবসরে যাবেন।

মো. শামসুজ্জামান ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হোন। কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মহাপরিচালক হওয়ার আগে ২০১৬ সাল থেকে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন।

পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশগ্রহন করেন। পেশাজীবনের বাইরে সাহিত্যের প্রতি ঝোঁক রয়েছে। লিখেছেন একাধিক পুস্তক। লেখার মূল উপজীব্য মুক্তিযুদ্ধ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘খালপাড়ের পদাবলী’ (গল্প গ্রন্থ), ‘খাম্বিরির গন্ধ’ (গল্প গ্রন্থ), ‘স্বপ্নের দোলাচল’ (গল্পগ্রন্থ),‘বানভাসি একজন’ ( কবিতা) ও নানারকম পদ্য (নিবন্ধ) এবং সংঘ প্রকাশনী থেকে ‘ঘুমন্ত চাঁদ’ (কবিতা) ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ