সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

একাদশ শ্রেণিতে এখনও ভর্তি হতে পারেনি ৫৫ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবেদন করার পরও ৫৫ হাজার শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা নিজেদের ভুলের কারণেই ভর্তি হতে পারেনি।

আগামী সপ্তাহে আবারো ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। এদিকে পয়লা জুলাই থেকেই শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস।

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী। যার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে সাড়ে ১৩ লাখ। তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে জুন মাসে। তবে আবেদন করলেও ভর্তির সুযোগ পায়নি প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, আবেদনের নানা ত্রুটিতেই এসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, অনেকে বার বার একই কলেজে আবেদন করেছে। অনেকে আবার কোড ভুল করেছ। এসব সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছে।

শিক্ষাবোর্ড জানিয়েছে এসব শিক্ষার্থীর জন্য আরেকবার আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। এজন্য কলেজগুলো থেকে আসন শূন্যের চাহিদাও নিচ্ছে বোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, এদের দুশ্চিন্তার কিছু নেই। আবেদন যারা করেছে তাদের জন্য ভর্তির সুযোগ দেয়া হবে। কলেজে পর্যাপ্ত আসন আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ