রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় সড়ক-রেল ও নৌপথে নিহত ৪৩৮, আহত ১৩৪০ পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ

নয়নের মরদেহ দাফনে এলাকাবাসীর বাধা, মা পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন বন্ডের মরদেহ দাফন করতে দেয়নি তার আদিবাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকাবাসী।

বরগুনা সরকারি কলেজের পিছনে নতুন বাড়ি করে থাকতেন মায়ের সঙ্গে। ঘটনার পর থেকে পলাতক তার মা। বাবা মারা গেছেন আগেই।

আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হস্তান্তরের পর নয়নের মরদেহ নিয়ে বাড়িতে যাওয়ার সময় খবর আসে দশমিনায় নয়নকে দাফন করতে দেবে না এলাকাবাসী।

মরদেহ হস্তান্তরকারী বরগুনার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, নয়নের মরদেহ তার মামা মিজানুর রহমান গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী নেওয়া শুরু করলে সেখান থেকে খবর আসে খুনির মরদেহ সেখানে দাফন করতে দেবে না এলাকাবাসী।

মিজানুর নিজের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে নয়নকে দাফন করার সিদ্ধান্ত নেন।

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ