বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ফল প্রকাশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওরায়ে হাদীস (তাকমীল) এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল ৩
জুলাই বুধবার বেলা এগারটায়। অক্টোবর ২০১৮ সনে বাংলাদেশ জাতীয় সংসদে দাওরায়ে হাদীস (মাস্টার্স) আইন
পাস হওয়ার পর প্রথমবারের মত দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ পাবে।

আজ মঙ্গলবার হাইয়াতুল উলয়ার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত ২৩ এপ্রিল ২০১৯ তারিখে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে।

যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

-এটি