রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে ২ সিটিকে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিকে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ স্প্রে করার পর ২ সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে ২ সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) বায়ুদূষণ রোধে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্থমন্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

বায়ুদূষণ রোধের রিটের শুনানিতে সিটি কর্পোরেশনের পক্ষে আলাদা দুটি প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গু রোধে সচেতনতা বাড়ানোসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ