বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

২০১৯-২০ অর্থবছরের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে পাস হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট।

রোববার (৩০ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের সুপারিশ করলে কণ্ঠভোটে তা পাস হয়।

আজ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশনের শেষ দিনের কার্যক্রম। সংসদ সদস্যরা সংসদে মন্ত্রণালয়গুলোর বিভিন্ন দাবির বিপরীতে তাদের বক্তব্য তুলে ধরেন। পরে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল, ২০১৯ সংসদের সামনে উত্থাপন করেন। এরপরেই সর্বসম্মতিতে নতুন বাজেট পাস হয়।

বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১১তম। এবার বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। জানা যায় এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট।

-এটি