সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘মাদক ব্যবসায়ীদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক ব্যবসায়ীদের এ ঘৃণ্য পেশা ছেড়ে ভালো পথে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন। মাদক আইন শক্তিশালী করে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন মিলনায়তনে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

দেশের বাইরে থেকে মাদক আসে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে। যেসব মাদক দেশের ভেতরে চলে আসে তা প্রতিরোধে পুলিশ ও র‍্যাব কাজ করছে। মাদক ব্যবসায়ীরা এ ব্যবসা বন্ধ না করলে তাদের সর্বোচ্চ শাস্তি ও পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন।

মহাসমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, স্থানীয় সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহা. জাবেদ পাটোয়ারী।

এছাড়াও আরো বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান ও পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ