বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ

সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে নিজেদের সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছে। গোপন একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির আস-সাবাক নিউজ এ খবর জানিয়েছে।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত তিন সৈন্যকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে। এদিকে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ না করলেও অন্য এক সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গভীরতর তদন্ত করার ঘোষণা দিয়েছে সৌদি সেনা কর্তৃপক্ষ। তবে হামলার পিছনে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আস-সাবাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ