শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২১ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সন্ধ্যায় রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলসচিব মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত সম্পন্ন হয়েছে। সংস্কারের পর ট্রায়াল দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ট্রেন দশ কিলোমিটার গতিতে চলবে।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে উপবন এক্সপ্রেসের একটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক যাত্রী।

এর আগে দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেসের ১৭টি বগির মধ্যে ১২টি বগি উদ্ধার করা হয়েছে। উপবনের সামনের ৭টি বগি যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছায়।

অতিরিক্ত যাত্রী বহন ও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রেললাইন মেরামত না করার কারণেই মৌলভীবাজারের কুলাউড়ায় এ রেল দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ