শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

'২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২১ সাল থেকে দেশের সকল স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটা বিষয় বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুইটি ট্রেড থাকবে যে প্রতিটি শিক্ষার্থী দুইটির যে কোন একটি ট্রেড পারদর্শী হবে। যদি কোন শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে তাহলে সে যেন বেকার না থাকে এ জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়’ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি’র ১৭টি লক্ষ্যের সবগুলোর সাথেই শিক্ষা জড়িত। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যেও এক ধরনের কড়াকড়ি আছে সরকার এ কড়াকড়ি দূরীকরণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জিডিপির কমপক্ষে ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখতে। আমরা এখনও সেই পর্যায়ে যেতে পারিনি। আমাদের যেতে হবে অনেক দূর। বাজেট আরও বৃদ্ধি করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ