সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মোবাইল ব্যবহারের প্রতিক্রিয়ায়, শিং গজাচ্ছে তরুণদের মাথায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোন মানুষের জীবনকে বদলে দিয়েছে একেবারে। তবে এ পরিবর্তন যে শুধু সাংস্কৃতিকভাবে না শারীরিকভাবেও ঘটছে- তা জানিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এতে বলা হয়েছে, তরুণদের মাথার পেছনে মোবাইল ফোন ব্যবহারের প্রতিক্রিয়া হিসেবে শিং গজাচ্ছে।

জৈব রসায়নের এক গবেষণায় দেখা গেছে মোবাইল ফোন ব্যবহারের কারণে তরুণদের মাথার পেছনে শিং আকৃতির এক হাড় গজাচ্ছে।

গবেষকরা বলছেন, মাথা সামনের দিকে ঝুঁকে থাকার ফলে শরীরের ভর শীর দাঁড়া থেকে সরে মাথার পেছনের পেশিতে গিয়ে পড়ে, যার ফলে ঠিক ঘাড় এবং মাথার পেছন দিকে ছোট হাড়ের মতো একটি অংশ বেড়ে ওঠে।

তারা একে তুলনা করেছেন চামড়ায় চাপ বাড়লে যেমন কড়া পড়ে তার সঙ্গে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ে এ গবেষণা হয়।

প্রতিবেদনে বলা হয়, তরুণরা স্মার্টফোন অথবা অন্য কোনো আধুনিক যন্ত্র ব্যবহারের জন্য সামনের দিকে ঝুঁকে থাকে। কারণ এসব যন্ত্রের মনিটর হয় ছোট। যা তাদের শরীরে নতুন একটি হাড় গজানোর কারণ।

গবেষণাটি গত বছর সম্পন্ন হলেও সম্প্রতি বিবিসিতে প্রকাশ পাওয়ার পর তা আলোচনায় আসে। তারা তিন বছর ধরে এ গবেষণা পরিচালনা করে।

গবেষক ডেভিড শাহার বলেন, এ শিং পাঁচ থেকে তিন মিলিমিটার পর্যন্ত বড় হয়। যা সর্বোচ্চ ১০ মিলিমিটার হতে পারে।

আরেক গবেষক মার্ক সায়েরস এ বর্ধিত হাড় শরীরের জন্য বিপজ্জনক নয় বলে জানান।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ