শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

দেশের বাজারে ৫৪৯৯ টাকায় ল্যাপটপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৪ জুন রাত ১২টা থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে মাত্র ৫ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে আমেরিকান ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপ। সীমিত স্টকের এই অফারে প্রথম ১০ জন ভাগ্যবান ক্রেতা পাবেন ল্যাপটপটি কেনার এই সুযোগ।

জানা গেছে, আগামী ২৪ জুন রাত ১২টা থেকে প্রথম ১০ জন ভাগ্যবান ক্রেতা মাত্র ৫ হাজার ৪৯৯ টাকায় আমেরিকান ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপ কেনার সুযোগ পাবেন।

তবে পরবর্তী ক্রেতারা ১৫ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপটি ৩৩ শতাংশ ছাড়ে ১১ হাজার ৬০০ টাকায় কেনার সুযোগ পাবেন। আগামী ৩০ জুন পর্যন্ত অফার চলাকালীন যেকোনও সময় স্টক থাকা সাপেক্ষে ল্যাপটপটি কেনা যাবে।

আইলাইফ জেড এয়ার লাইট মডেলের এ ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১১.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল ইন্টেল প্রসেসর।

সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে ছাত্রছাত্রী এবং অফিস এক্সিকিউটিভরা প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে পারবেন। গুরুত্বপূর্ণ ইমেইল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস ইত্যাদি কাজও অনায়াসে করা যাবে। ৮০০ গ্রাম ওজনের এই ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আকর্ষণীয় ডিজাইন, সিলভার কালারের এই ল্যাপটপটিতে ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

অফারটি দেশের যে কোনও প্রান্ত থেকে দারাজে অর্ডার করে কেনা যাবে। আইলাইফের প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। অফার চলাকালীন ল্যাপটপ ব্যাগ ছাড়াও, হোম ডেলিভারি সুবিধা দেবে দারাজ। এছাড়াও আইলাইফের সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে ৩০শে জুন পর্যন্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ