বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ  মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা জাকাত বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কাজের আগ্রহকে সাধুবাদ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিরে মজলিস

দুই মাস ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৭ জুন থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ করা বন্ধ রেখেছে। আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। মক্কা ডেইলির প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যম সৌদি গ্যাজেট এ কথা জানিয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহ'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ বিন বাদি জানান, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা হবে। এটির মেয়াদ হবে এক মাস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর হজকে সামনে রেখেই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরাহ ভিসা চালু হবে।

জানা গেছে, ২০১৯ সালে এখন পর্যন্ত ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬টি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে। এসব হাজিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এসেছেন পাকিস্তান থেকে। এরপরেই ইন্দোনেশিয়া, ভারত, মিসর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের অবস্থান।

সূত্র: খালিজ টাইমস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ