রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

চাকরির জন্য চাকরি নয়, দেশের মানুষের সেবা করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু চাকরির জন্য চাকরি নয়, দেশ এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে বিসিএস প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিসিএস প্রশাসনের ১১০, ১১১ এবং ১১২তম ব্যাচের আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেদিকে নজর দিয়ে দেশের জনগণের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর সেই উন্নয়ন হবে দেশের পুরো মানুষের। প্রতিটি মানুষের জন্য। তাই শুধু চাকরির জন্য চাকরি নয়, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের সেবা করতে হবে।

অনুষ্ঠানে পাঁচ মাসের সফল কোর্স সম্পন্ন করা বিসিএস প্রশাসনের ১২০ জন নবীন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ