রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক আল-আকসা মসজিদের ইমাম শাইখ ওয়ালিদ সিয়ামের ইন্তেকাল

সিরাজগঞ্জে ট্রাক-ক্রেন সংঘর্ষ, চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক ও ক্রেনের মুখোমুখি সংঘর্ষে হোসেন আলী (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন

শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত হোসেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে ক্রেনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ক্রেনচালক হোসেন আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ