বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় নয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় হাওয়াই’র এক বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে।

এ বিমান দুর্ঘটনা সম্পর্কে হাওয়াই-এর পরিবহন বিভাগ জানায়, দুই ইঞ্জিনের বিমানটি ডিলিনংহাম বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই এতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসের দমকল বিভাগের কর্মীরা।

কিন্তু বিমানের নয় আরোহীর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা মারা যান। নিহতদের মধ্যে তিনজন গ্রাহক ও বাকি ছয়জন বিমান পরিচালনাকারী সংস্থার কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক মাইল দূরে থেকেও বিমান বিধ্বস্তের স্থানে ধোঁয়া উড়ছে। তবে বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে সেটি এখনো পরিষ্কার হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ