রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন উদ্ধার ১৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বর্তমানে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ