রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আলিয়া মাদরাসার দেশসেরা অধ্যক্ষ নির্বাচিত হলেন আবদুল আহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পর্যায়ে আলিয়া মাদরাসাগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুল আহাদ খান।

গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক।

সূত্র মতে জানা যায়, ২০০৩ সাল থেকে মাওলানা আবদুল আহাদ খান ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, এ মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত অধ্যায়ন করছে ৪২৩ ছাত্রী।

প্রতি বছর ইবতেদায়ি, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার ফলে প্রতিষ্ঠানটি উপজেলার সেরা স্থান দখল করে নেয়। চলতি বছরের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ৩১ ছাত্রী অংশগ্রহণ করে। এতে দুই জন জিপিএ-ফাইভসহ শতভাগ পাস করেছে।

উল্লেখ্য, মাওলানা আবদুল আহাদ খান ২০০৭ সালেও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ