বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সিলেটের বরেণ্য আলেম মাওলানা ফখরুদ্দীন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেটের বরেণ্য আলেমেদ্বীন সদর উপজেলার জামেয়া আরাবিয়া ইসলামিয়া দনুকান্দি মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দীন সাদিক শেষ নিঃশ্বাস করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ শাহবাগী জানান, মাওলানা ফখরুদ্দীন সাদিক দীর্ঘদিন থেকে হার্ট অ্যাটাক জনিত রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। মাওলানা ফখরুদ্দীন সাদিকে বাড়ি বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের বাহাদুরপু টিকরপাড়া গ্রামে।

মরহুম মাওলানা ফখরুদ্দীন সাদিক এর নামাজে জানাযা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর জালালিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মাওলানা ফখরুদ্দীন সাদিক জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সহ সভাপতি দায়িত্বে ছিলেন। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীট জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর থেকে প্রথম দাওরায়ে হাদিস কৃর্তিতের সাথে পাস করেন।

তিনি ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া জামেয়া কাসিমূল উলুম মেওয়া মাদরাসাসহ সিলেটের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস ও মুহাদ্দিস হিসেবে শিক্ষকতা করেছেন।

সিলেটের প্রবীণ এ আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ও জামেয়া মাদানীয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান।

নেতৃবৃন্দ বলেন, মাওলানা ফখরুদ্দীন সাদিক মৃত্যুতে সিলেট বাসী একজন বরেণ্য আলেমকে হারালো যা সহজে পূর্ণ হবার নয়। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ