বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হিমাচল প্রদেশের পাহাড় থেকে বাস খাদে পড়ে অনন্ত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। বাসটির ভেতরে ৬০ জন যাত্রী ছিল।

বৃহস্পতিবার প্রদেশের কুল্লু জেলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম নিউজ এইটিন।

খবরে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।

কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।

তবে সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৫ মৃতদেহ ঘটনাস্থলের একটু দূর থেকে উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ